
গাবতলী টার্মিনালে অব্যবস্থাপনা নিরসনে ব্যবস্থা নেয়া হবে: ডিএনসিসি প্রশাসক
গাবতলী বাস টার্মিনাল থেকে সব ধরনের অব্যবস্থাপনা নিরসনসহ ভেতরে অবৈধ পার্কিংয়ে থাকা গাড়ি উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন, ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি কনটেইনার। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

নিউমুরিং টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক; কার হাতে যাচ্ছে নিয়ন্ত্রণ?
বিনা টেন্ডার, কখনোবা মেয়াদ বাড়িয়ে দেড় যুগ ধরে চলছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল। টার্মিনালে দেশি-বিদেশি প্রভাবশালীদের চোখ পড়ায় দুই বছর ধরে চলছে টানা হেঁচড়া। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রতিযোগিতায় সাইফ পাওয়ারটেক ও দুই এমপির যৌথ জোটের লোভনীয় প্রস্তাবে নতুন করে আলোচনায় এই টার্মিনাল। প্রশ্ন উঠেছে নানা পক্ষের স্বার্থের বিরোধে শেষপর্যন্ত কার হাতে যাচ্ছে এনসিটি।

কক্সবাজারে শুরু হলো দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর টার্মিনাল নির্মাণ কাজ
কক্সবাজারের মহেশখালীতে শুরু হলো দেশের প্রথম গভীর সমুন্দ্রবন্দর নির্মাণের ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ কাজ। আজ (রোববার, ৩ মে) সকালে জাপান থেকে আনা বিশেষায়িত ড্রেজার দিয়ে এ নির্মাণ কাজের শুভ সূচনা হয়।

প্রথমবার বেসরকারি প্রতিষ্ঠানকে টার্মিনাল নির্মাণের অনুমতি দিলো চট্টগ্রাম বন্দর
প্রথমবারের মতো এম জি এইচ শিপিং কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে টার্মিনাল নির্মাণের অনুমতি দিলো চট্টগ্রাম বন্দর। নগরীর পতেঙ্গা এলাকায় সাড়ে ৭ একর জায়গায় এ টার্মিনাল নির্মান করবে প্রতিষ্ঠানটি।

সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনায় কঠোর সিদ্ধান্ত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসির উদ্যোগ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ, টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং যাত্রীসেবা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গুয়াংজু বিমানবন্দরে বিমান বাংলাদেশের টার্মিনাল পরিবর্তন
চীনের গুয়াংজুর বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টার্মিনাল পরিবর্তন করা হয়েছে। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নিউমুরিং টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের বিরুদ্ধে করা রিটের রায় ৪ ডিসেম্বর
চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের রায় ঘোষণা করা হবে আগামী ৪ ডিসেম্বর।

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক অপারেশন নিয়ে অনিশ্চয়তা!
পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক অপারেশন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করার কাজ শেষ। কিন্তু ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণ পুরোপুরি শেষ হয়নি এখনো। প্রস্তুতি না থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে জারি করা হয় প্রজ্ঞাপন। পরে ১২ দিনের মধ্যে তা আবার স্থগিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক।

পতেঙ্গা কনটেইনার টার্মিনালের সেবা নিয়ে রপ্তানিকারকদের অসন্তোষ
কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালের প্রতি বিমুখ হয়ে পড়েছেন সেবা গ্রহীতারা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পণ্য বুঝে নিতে সময় বেশি লাগায় আর্থিক ক্ষতির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতে। অবস্থা বেগতিক দেখে, সম্প্রতি শিপিং কোম্পানি মার্স্ক লাইনকে ইমেইল করে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল থেকে আমদানি পণ্যের কনটেইনার ডেলিভারি নিতে অস্বীকৃতি জানিয়েছে চারটি ইনল্যান্ড কনটেইনার ডিপো।

প্রথমবার পাইপলাইনে চট্টগ্রাম থেকে রাজধানীতে শুরু হলো জ্বালানি তেল সরবরাহ
দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের বাণিজ্য কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের স্বয়ংক্রিয় বা ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করলো বিপিসি। আজ (শনিবার, ১৬ আগস্ট) সকালে পতেঙ্গায় ডেসপাস টার্মিনালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এতে জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এতে বছরে তেল পরিবহনে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকা।’ আগামীতে দুর্নীতি ও অপচয় কমিয়ে প্রকল্প ব্যয় কমানোর আহ্বান জানান তিনি। এদিকে গুরুত্বপূর্ণ এ পাইপলাইন রক্ষণাবেক্ষণে ও নিরাপত্তার জন্য জনগণ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল হাসান।

বন্দর পুনর্গঠনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সিরিয়ার চুক্তি
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গুরুত্বপূর্ণ তারতুস সমুদ্রবন্দর পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। রোববার (১৩ জুলাই) দামেস্কে বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে ৮০ কোটি ডলারের চুক্তি সাক্ষরিত হয়। দেশটির সংবাদমাধ্যম সানার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা। এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় ৭৭ টি দেশের বেশ কয়েকটি সামুদ্রিক ও অভ্যন্তরীণ টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে রয়েছে।