আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা জজ কোর্টের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত শামীম হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার বাসিন্দা।
মামলার বিবরণীসূত্রে জানা যায়, ২০২০ সালে জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ শামীম হোসেনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার এজাহারকারী এসআই নজরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ এ রায় দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে জানান, এ রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বার্তা স্পষ্ট হয়েছে। অপরাধী যেই হোক না কেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।





