
ফরিদপুর শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুর শিশু পার্কের অস্থায়ী কর্মচারী হাসান শেখকে (৩৫) পূর্বশত্রুতার জের ধরে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মৌলভীবাজারে খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দু’টি খাদ্য প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলা: অভিযুক্তকে কারা ও অর্থদণ্ড
পটুয়াখালীর গলাচিপায় ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় অভিযুক্ত শামীম হোসেন নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন জেলা জজ আদালত।

স্ত্রী ও বাবাসহ পাবনার সহকারী উপ-খাদ্য পরিদর্শকের ১০ বছর কারাদণ্ড
দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে স্ত্রী ও বাবাসহ সিরাজগঞ্জের কামারখন্দ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মনিরুল ইসলামকে পৃথক দু’টি মামলায় পাঁচ বছর করে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদেরকে ১ কোটি ২৪ লাখ টাকা অর্থদণ্ড এবং স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ড ও যন্ত্রপাতি জব্দ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নেত্রকোণায় অবৈধভাবে ভিট বালু উত্তোলনে অর্থদণ্ড
নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে ভিট বালু উত্তোলনের দায়ে জুবায়ের হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে একটি নৌকা। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে উপজেলার বিশরপাশা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

চট্টগ্রামে ইরা হত্যা মামলায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে শিশু ইরা হত্যা মামলায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে আড়াই লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাশ, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড
জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাশ হয়েছে। নতুন এ আইনের মাধ্যমে ১৮৬৭ সালের প্রায় দেড়শ বছরের পুরনো ‘দ্যা পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ রহিতকরণ করা হয়েছে। আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং (বাজি বা পণ), বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট, মিরর সাইট, ভিপিএনসহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে।

টাঙ্গাইলে ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও জরিমানা
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়।

পঞ্চগড়ে শিশু হত্যা মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে পাঁচ বছর বয়সী শিশু মোবাশ্বের হোসেনকে অপহরণ করে হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়াম আহম্মেদ মিঠুকে (২২) মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা ক্ষতিপূরণ হিসেবে নিহত শিশুর পরিবারকে প্রদান করা হবে।

৪২ কেজিতে মণ: নেত্রকোণায় কৃষকদের ঠকানোর দায়ে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড
নেত্রকোণার দুর্গাপুরে কৃষকদের থেকে ৪২ কেজিতে এক মণ দাম ধরে ধান কেনার অভিযোগে চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।