হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু; নতুন আক্রান্ত ১ হাজার ২৫৬

হামে আক্রান্ত শিশু
হামে আক্রান্ত শিশু | ছবি: এখন টিভি
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।

আজ (সোমবার, ৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৭৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৭৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৩১২ জনের হাম শনাক্ত হয়েছে।


এফএস