ট্রাম্পের একতরফা নাম পরিবর্তন: ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড দিয়ে কানাডার কড়া জবাব

লেক অন্টারিও লেখা সাইনবোর্ড
লেক অন্টারিও লেখা সাইনবোর্ড | ছবি: সংগৃহীত
0

ট্রাম্পের একতরফা নাম পরিবর্তনের কড়া জবাবে লেক অন্টারিও লেখা একটি বিশাল সাইনবোর্ড হ্রদটির কানাডা অংশে টানিয়ে দিয়েছে অন্টারিওর প্রাদেশিক সরকার।

সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে প্রদেশটির প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, লেকটি ৪০০ বছরের পুরনো। ট্রাম্প ক্ষমতায় আসার বহু আগে থেকেই হ্রদের নাম লেক অন্টারিও ছিল এবং সবসময়ই এটিই থাকবে। কানাডার সঙ্গে পাল্টাপাল্টি শুল্কারোপের জেরে গেল বৃহস্পতিবার লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রেখে নতুন মানচিত্র প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও শুরু থেকেই এটি প্রত্যাখ্যান করে সমালোচনায় মুখর কানাডাবাসী।

উল্লেখ্য, কানাডার পণ্যের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং জবাবে কানাডার পাল্টা শুল্কের ঘোষণার পরপরই ট্রাম্প লেক অন্টারিওর নাম বদলের ওই নির্বাহী আদেশ জারি করেন। এর আগে ট্রাম্প একইভাবে মেক্সিকো উপসাগরের (গালফ অব মেক্সিকো) নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখার নির্দেশ দিয়েছিলেন, যা নিয়ে মেক্সিকোর তীব্র আপত্তি জানিয়েছিল।

ইএ