মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিকালে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে ওই বার্তায়।আজ (শনিবার, ৩০ আগস্ট) সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন বগুড়ার গাবতলি উপজেলার বাসিন্দা রনজিলা পারভীন, তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন।
উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা শনিবার ভোরে স্বামীর সঙ্গে ঢাকার গাবতলি বাস টার্মিনালে পৌঁছান।
সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানি ইসলামীয় চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ৫৭ বছর বয়সী রনজিলা উপজেলার সোনাকানিয়া গ্রামে বাসিন্দা। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকার জেলা খাদ্য কর্মকর্তার অফিসের পাশে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। রনজিলার স্বামী আব্দুল মতিন ব্যবসা করেন। তাদের একমাত্র মেয়ে রাইশা নবম শ্রেণির শিক্ষার্থী।





