চীনের দক্ষিণপশ্চিমে জিরং বন্দরে এ ভূমিধসের ঘটনায়, আজ (শনিবার, ২৯ আগস্ট) স্থানীয় সময় রাত ১টা পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
আরও পড়ুন:
অঞ্চলটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য, উদ্ধারকাজে নিযুক্ত ২২শ’র বেশি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ। বিশেষায়িত সরঞ্জাম নিয়ে আশেপাশের ঢাল, সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ভূতাত্ত্বিক ঝুঁকি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
সম্ভাব্য দ্বিতীয় দুর্যোগের শঙ্কায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে নিকটবর্তী একটি হ্রদের পরিস্থিতি। গেলো বুধবার (২৬ আগস্ট) নেপালে আঘাত হানা বিধ্বংসী ভূমিধসটিই আঘাত হানে শিজাংয়েও।





