আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
গত সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় এক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে।





