ফেনীতে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জব্দকৃত পণ্য
জব্দকৃত পণ্য | ছবি: সংগৃহীত
0

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ (বুধবার, ২৬ আগস্ট) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরাম।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

জেআর