সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র কেবল ইসরাইলের স্বার্থে তার প্রতিটি মিত্রের স্বার্থ উপেক্ষা করেছে এবং দাদাগিরির মাধ্যমে তাদের নিরাপত্তাকে এমন ঝুঁকির মুখে ফেলেছে যে, দেশগুলো সাময়িকভাবে নিজেদের অস্তিত্ব নিয়েই শঙ্কিত হয়ে পড়েছিল।’
গালিবাফ আরও বলেন, বাইরের শক্তির হস্তক্ষেপের বদলে একটি নিজস্ব ও স্বাধীন ব্যবস্থাই আসলে অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ইরান বরাবরই মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে এবং আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিতের কথা বলছে।





