হরমুজ প্রণালিতে ব্ল্যাকমেইল বন্ধের আহ্বান কাতারের

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে যেকোনো ধরনের ‘ব্ল্যাকমেইল’ বন্ধ করে যুদ্ধের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি। তিনি বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরু হওয়ার আগে প্রণালিটির অবস্থা যেমন ছিল, তা নিশ্চিত করতে হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিসরের আল-আলামাইনে এক উচ্চপর্যায়ের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘এই যুদ্ধের পরিণতি কেবল উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকেনি, পুরো বিশ্বেই এর মারাত্মক প্রভাব পড়েছে।’

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথ সচল রাখার তাগিদ দিয়ে শেখ মোহাম্মদ বলেন, ‘আমাদের পরিস্থিতি আগের জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। এ বিষয়ে যেকোনো ধরনের হুমকি বা চলাচলে বাধা সৃষ্টির কঠোর নিন্দা জানাই আমরা।’

এএম