এসময় তিনি আরও বলেন, ‘উত্তরের কোনো রিকশা দক্ষিণে চলাচল করতে পারবে না। নীতিমালা অনুযায়ী রিকশা এবং চালকের লাইসেন্স নিতে হবে।’
বিপণী বিতানগুলোকে তাদের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে হবে, যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ীরা ট্যাক্স দেয় নাই, লাইসেন্স করে নাই, আইন মানে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
ফুটপাত প্রসঙ্গে প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘রাস্তায় কোনো হকার বসতে পারবে না, বড় ফুটপাতে পথচারীদের চলাচলের পর জায়গা থাকলে সেখানে হকার বসতে পারবে।’





