ইয়ার্ড কর্তৃপক্ষ সূত্র জানায়, একটি জাহাজে কাজ করার সময় একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে দেখা যায়। বিষয়টি দেখতে সেফটি টিমের কয়েকজন সদস্য এগিয়ে গেলে তারা গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন।
পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।





