পরে স্থানীয়রা আহত শিশু মাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, দেয়ালটি অপরপাশে বালি বোঝাই থাকায় তা হেলে ছিলো। বিকেলে দোকানে খাবার কিনতে যাওয়ার সময় হঠাৎ মাহিদের ওপর দেয়াল ধসে পড়ে।
আরও পড়ুন:
আগে বারবার সতর্ক করা হলেও জমির মালিক কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ পরিবারের। পুলিশ জানায়, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





