বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দুই শিশুর মরদেহ
দুই শিশুর মরদেহ | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়ির পাশে হাঁস পালনের জন্য খোঁড়া গর্তে জমে থাকা টিউবওয়েলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মো. রাজু আলীর ছেলে দুই বছর বয়সি কাউসার হোসেন ও মো. সানাউল্লাহর ছেলে চার বছর বয়সি মো. নূর হোসেন । তারা সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল শিশু দু’টি। একপর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির দক্ষিণ পাশে গিয়ে টিউবওয়েলের পানিতে জমে থাকা গর্তে পড়ে ডুবে যায় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে গর্তের পানি থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হোসাইন।

এসএস