ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধে আত্মদানকানী মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত মৈত্রীস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে আশুগঞ্জের কামাউরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা।

মৈত্রীস্তম্ভের উদ্বোধন করেন জেলা প্রশাসক |ছবি: এখন টিভি

উদ্বোধন শেষে জেলা প্রাশাসক মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন। এরপর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:

এসময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ