চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন ফের ৫ দিনের রিমান্ডে

আদালতে নেয়ার সময় ডেভিড ইমন
আদালতে নেয়ার সময় ডেভিড ইমন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন:

এর আগে গত ২ আগস্ট একই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত। পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই যশোর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করে পুলিশ।

এফএস