খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল (শনিবার, ০৯ আগস্ট) সৌদি সময় দুপুর দেড়টার দিকে রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন।
আরও পড়ুন:
নিহত সাব্বির হোসেন শুভ প্রায় দুই বছর আগে সৌদি আরবে যান। আর শামীম হোসেন কয়েক মাস আগে সেখানে পাড়ি জমান। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে দুই পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, নিহত ১৬ শ্রমিকের মধ্যে ১৪ জনের বাড়িই নওগাঁ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষায় রয়েছে স্বজনরা।





