ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ ভারতীয় ইয়াবা উদ্ধার

চোরাকারবারিদের থেকে ইয়াবা ধরলো বিজিবি
চোরাকারবারিদের থেকে ইয়াবা ধরলো বিজিবি | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির বিশেষ টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াবাদী এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুন:

এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মাথায় ঘাসবোঝাই ঝুড়ি নিয়ে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ঝুড়িটি ফেলে দৌড়ে পালিয়ে যায় সে।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঝুঁড়িটি তল্লাশি করে ঘাসের ভেতরে অভিনব কায়দায় লুকানো দু’টি প্যাকেট থেকে ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তিনি আরও জানান, পৃথক আরেকটি অভিযানে বিজয়নগরের মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ির আরেকটি টহলদল কর্তৃক ১০ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের ১৩১ পিস শাড়ি উদ্ধার করে।

এসএস