ট্রাম্পের আলোচনা কৌশল ‘পরস্পরবিরোধী ও অবিশ্বাসযোগ্য’: ইসমাইল কাউসারি

ইসমাইল কাউসারি
ইসমাইল কাউসারি | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলকে ‘পরস্পরবিরোধী ও অবিশ্বাসযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য ইসমাইল কাউসারি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে ইসমাইল কাউসারি জানান, বাস্তবে হরমুজ প্রণালি খোলা না থাকলেও ট্রাম্প কমপক্ষে ৭৫ বার দাবি করেছেন যে প্রণালিটি খোলা রয়েছে।

কাউসারি আরও বলেন, ট্রাম্প ১০৬ বার ‘ইরানের পরাজয়’ নিয়ে কথা বলেছেন। এছাড়া তেহরানের সঙ্গে ‘আসন্ন চুক্তি’ হওয়ার দাবি করেছেন ৮৮ বার।

এএম