জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ | ছবি : সংগৃহীত
0

‘জুলাই কার?’— এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে জানিয়ে রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সবার। তিনি বলেন, ‘জুলাই চেতনার ওপর নির্ভর করে যারা রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না।’

আজ (বুধবার, ৫ আগস্ট) দুপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছে। আলোচনা করতে সকল রাজনৈতিক দলকে আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জুলাই এক দিনে হয়নি। যারা জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এ সরকার।’

এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। আইন সংশোধন করা হয়েছে। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত চলছে।’

এফএস