অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জবি ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত
0

মঙ্গলবার দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল থেকে থমথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

শিক্ষার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখে প্রধান ফটকে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা।

আরও পড়ুন:

এদিকে, আলিয়া মাদ্রাসাকেন্দ্রিক সংঘর্ষের ঘটনার জেরে বকশীবাজার এলাকাতেও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। সকাল থেকেই শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলেও, হলে প্রবেশ করতে না দেয়ার অভিযোগ করেন অনেকে।

লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এফএস