পরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটকরা হলেন— মো. জাকারিয়া খান (৩০), মো. ইক্লাস শরিফ (৪০) এবং হৃদয় মন্ডল (২৯)।
আরও পড়ুন:
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে বিজিবির টহলদল।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





