পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানের কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্মিথের। এর আগে নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ না থাকায় নির্বাচক আসাদ শফিককে এই ভূমিকায় দেখা যেত।
সাম্প্রতিক সময়ে টেস্টে পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স চরম হতাশাজনক। শেষ ১৭ টেস্টের ১৩টিতেই হেরেছে পাকিস্তান। পাশাপাশি লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতাও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:
২০২৫ সালের পর থেকে টেল-এন্ডারদের গড় মাত্র ৯.৯১ রান, যা পাকিস্তান দলকে বারবার বিপদে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে স্মিথকে দায়িত্ব দিচ্ছে পিসিবি।
আগামী ১৯ আগস্ট লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই বাবর আজমদের সঙ্গে কাজ শুরু করবেন নতুন এই ব্যাটিং কোচ।





