পাকিস্তানের ব্যাটিং কোচ হচ্ছেন মাইকেল স্মিথ
টানা ব্যাটিং বিপর্যয় কাটাতে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের দায়িত্বে আসছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ফার্স্ট ক্লাস ক্রিকেটার ও লেভেল ফোর কোচ মাইকেল স্মিথ। লাল ও সাদা বলের দুই ফরম্যাটের দলকেই কোচিং করাবেন তিনি।