আজ (রোববার, ২ আগস্ট) দুপুর ৩টায় কক্সবাজারে র্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে রোববার ভোর ৪টা ২০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় দু’জনকে আটক করে। তাদের সঙ্গে থাকা দু’টি বস্তা তল্লাশি করে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মিয়ানমারের পিন্ডিসং জেলার সুলিয়াপাড়া এলাকার বাসিন্দা করিম আলী (৩২) এবং রাখাইন প্রদেশের মংডু জেলার দলিয়াপাড়া এলাকার বাসিন্দা হাসান আরাফ (৪৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পার্শ্ববর্তী দেশ থেকে সংঘবদ্ধ চক্র নাফ নদীপথে ইয়াবার বড় চালান বাংলাদেশে এনে স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের চেষ্টা করছে। এসব চোরাচালান প্রতিরোধে র্যাব-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
র্যাব আরও জানায়, গত ১ আগস্ট টেকনাফের বড়ইতলী এলাকায় পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এছাড়া গত ১০ দিনে র্যাব-১৫ এর বিভিন্ন অভিযানে প্রায় ৮ লাখ পিস ইয়াবা, ৭৬ দশমিক ২ কেজি গাঁজা, ৭টি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গুলি এবং অপহৃত দু’জনকে উদ্ধারসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৪২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে টেকনাফ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



