নিহত নুর ইসলাম উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের ওহাব মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানিয়েছে, পুকুরে পাট জাগ দেয়াকে কেন্দ্র করে নুর ইসলাম ও তার ভাই হেলালের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলাল দেশিয় অস্ত্র দিয়ে নুর ইসলামের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন:
এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




