মেজর লিগ সকারে কাল মাঠে নামছে ইন্টার মায়ামি

ফুটবলের ছবি
ফুটবলের ছবি | ছবি : সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে রোববার ভোরে মাঠে নামবে ইন্টার মায়ামি। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কলম্বাস ক্রু।

বিশ্বকাপের বিরতি শেষে পুরো মাত্রায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের লিগের ব্যস্ততা। তবে, তাতে নেই লিওনেল মেসি। নতুন করে দলে যোগ দিয়ে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো যুক্তরাষ্ট্রের লিগে অভিষেকের স্বাদ পেলেও খেলা হয়নি মেসির সঙ্গে।

আরও পড়ুন:

কলম্বাস ক্রুর বিপক্ষেও মেসির খেলা হচ্ছে না, তা অনেকটা স্পষ্ট। উইনিং কম্বিনেশন ধরে রেখেই অবশ্য মাঠে নামবে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে মায়ামির সংগ্রহ ৩৭ পয়েন্ট। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৩৯। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ।

এফএস