ছোট বাচ্চাদের উসকানি দেবেন না— বিরোধীদলের উদ্দেশে রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীব রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীব রিজভী | ছবি: এখন টিভি
0

ছোট বাচ্চাদের উসকানি না দিতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিকেলে নাটোর জেলা পরিষদের আয়োজনে স্থানীয় অডিটোরিয়ামে নজরুল বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, ‘ছোট বাচ্চাদের উসকানি দেবেন না। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে অসভ্য ভাষায় কথা বলছেন। রাজনীতি করেন, সরকারের সমালোচনা করবেন, কিন্তু সেটি যেন গঠনমুলক সমালোচনা হয়। কিন্তু ব্যক্তিগত নোংরা আক্রমণ করবেন কেন? এটাতো গণতন্ত্রের শর্ত নয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিগত পতিত সরকার প্রতিদিন জিয়া পরিবার নিয়ে বাজে ও ঘৃণা রটনা করতো। মনে রাখবেন মিথ্যা কথার পরিণতি ভালো হয় না। পরিকল্পিতভাবে যারা সংঘাত সৃষ্টির চেষ্টা করছেন, সেটা ভালো না। মনে রাখবেন পরাজিত শক্তির যদি উত্থান হয়, তাহলে কেউ টিকতে পারবেন না।’

এছাড়া বিএনপি নির্বাচনের প্রাককালে যে প্রতিশ্রুতি দিয়েছিলো, সেগুলো নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এসময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। এ অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক ড. মুন্সি আবু সাইফ এবং গোলাম মোস্তফা।

এসএইচ