রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সার্জিও গোরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে পৌঁছেছেন সার্জিও গোরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল
কক্সবাজারে পৌঁছেছেন সার্জিও গোরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল | ছবি: সংগৃহীত
1

রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে প্রতিনিধিদল।

আজ (শুক্রবার, ৩১ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে পৌঁছান তিনি।

জানা গেছে, সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন তিনি। এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরও জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

আগামীকাল (শনিবার, ১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিন দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর।র

এসএস