প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা (সংশোধিত) বরাদ্দের বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা ব্যয় করতে পেরেছে।
আরও পড়ুন:
সরকারি তথ্য অনুযায়ী, এটি গত ৫০ বছরে উন্নয়ন কর্মসূচির দুর্বলতম বাস্তবায়ন। যদিও ২০২০-২১ অর্থবছরের পর এবারই মোট বরাদ্দের পরিমাণ সবচেয়ে কম ছিল।
এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের উন্নয়ন ব্যয় ছিল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ৬৮ শতাংশ।





