বসিকের প্রায় ৬৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন | ছবি: এখন টিভি
1

বরিশাল সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরে ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেল ৪টায় বরিশাল সিটি করপোরেশনের হল রুমে এই বাজেট ঘোষণা করেন প্রশাসক। বাজেটে কোনো কর বৃদ্ধি করা হয়নি।

বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, ‘বরিশালকে একটি মডেল নগরীতে পরিণত করতে চাই।’

আরও পড়ুন:

২০২৬-২৭ অর্থবছরে বাজেটে নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার জন্য একটি মার্কেট নির্মাণ করা হবে। পানির এটিএম বুথ স্থাপন ও ইকোপার্ক নির্মাণ করা হবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, নারী ও শিশু বান্ধব স্মার্ট মহানগরী গড়তে সব নাগরিকের সহযোগিতা কামনা করেন প্রশাসক।

এটি সিটি করপোরেশনের ২৪তম বাজেট। বাজেট ঘোষণার সময় নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএস