গ্রেপ্তারকৃতরা হলেন; বাগেরহাটের শরণখোলার মনসুর আলী (৩৫), ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির আব্দুল হামিদ (২৮), সেহড়া ধোপাখলার রনি মিয়া (৩০), বলাশপুরের জুয়েল (২৮) ও রমজান (১৯), রেলস্টেশন এলাকার জাহাঙ্গীর মিয়া (২৮), পাটগুদামের রিয়াজ (২৫) এবং সোলারের মোড়ের আনিস (২৮)।
আরও পড়ুন:
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জানান, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ, বলাশপুর, চর কালীবাড়ী ও রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ পূর্বের একাধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
এ নিয়ে গত কয়েকদিনে সর্বমোট ৪০জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।




