টেস্ট সিরিজের আগে বাংলাদেশের পেস আক্রমণে বড় ধাক্কা

পেসার নাহিদ রানা
পেসার নাহিদ রানা | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন টেস্ট সিরিজের আগে বাংলাদেশের পেস আক্রমণে বড় ধাক্কা। ইনজুরিতে ছিটকে যাওয়ার শঙ্কায় দুই গুরুত্বপূর্ণ পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। কেমন তাদের সর্বশেষ অবস্থা?

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। তবে সিরিজ শুরুর আগেই দুশ্চিন্তা বাড়িয়েছে দুই পেসারের চোট।

জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ ইনজুরিতে পড়েন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় প্রথম টেস্টে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা গতিময় পেসার নাহিদ রানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড-স্ট্রেইনের চোটে পড়েন। সেই চোটের কারণেই শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।

আরও পড়ুন:

তবে নাহিদকে নিয়ে আশার খবরও আছে। মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন এই তরুণ পেসার। স্ক্যান রিপোর্ট সন্তোষজনক হলে ডারউইনে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে দলে যোগ দিতে পারেন তিনি।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাড়তি গতি ও বাউন্স কাজে লাগাতে নাহিদ রানাকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। আর শরিফুলের অভিজ্ঞতাও হতে পারে বড় ভরসা।

দুই পেসারের ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। কারণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ শক্তির পেস আক্রমণই হতে পারে টাইগারদের সবচেয়ে বড় আশা।

শরিফুল ও নাহিদের চোট কতটা দ্রুত সেরে ওঠে, সেটাই এখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের সবচেয়ে বড় অপেক্ষার বিষয়। অস্ট্রেলিয়া সিরিজের আগে তাদের ফিটনেসই নির্ধারণ করতে পারে টাইগারদের পেস আক্রমণের শক্তি।

এসএস