১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের এক টেস্ট ম্যাচের ছবি
বাংলাদেশ বনাম ইংল্যান্ডের এক টেস্ট ম্যাচের ছবি | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ ১৭ বছর পর আবারও ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে নারী দলও খেলবে সাদা বলের দু’টি সিরিজ।

২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে এই দ্বিপাক্ষিক সিরিজের সূচি।

সফর শুরু হবে মে মাসের ২৮ তারিখে, লর্ডসে বাংলাদেশ ও ইংল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে।

আরও পড়ুন:

সবশেষ ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। যেখানে লর্ডসের অনার্স বোর্ডে সেঞ্চুরি করে নিজের নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।

শুধু পুরুষ দলই নয় সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সেখানে স্বাগতিকদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে টাইগ্রেসরা।

৮ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে সেপ্টেম্বরের ১৭ তারিখে।

এসএস