ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় মায়ামি। জোড়া গোল করে দলের জয়ের ভিত গড়ে দেন অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ম্যাচের ৮৭ মিনিটে প্রেস্টন প্ল্যামবেক নিজের প্রথম এমএলএস গোল করে নিশ্চিত করেন মায়ামির জয়।
অন্যদিকে এ ম্যাচ দিয়ে শিকাগো ফায়ারের হয়ে অভিষেক হয়েছে তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির। তবে প্রথম ম্যাচে তিনি গোল করতে পারেননি।
এ জয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকল ইন্টার মায়ামি। বিশ্বকাপের পর বিশ্রামে থাকায় মেসি ও রদ্রিগো দে পলকে ছাড়াই খেলেছে দলটি। কোচ গিয়ের্মো হয়োস জানিয়েছেন, দুই আর্জেন্টাইন তারকাকে পুরোপুরি সুস্থ ও সতেজ হয়ে ফিরতেই সময় দেয়া হচ্ছে।





