আবারও উত্তাল যন্তর মন্তর, ৫ পুলিশ সদস্য আহত

ককরোচ পার্টির মিছিলে পুলিশের লাঠিচার্জ
ককরোচ পার্টির মিছিলে পুলিশের লাঠিচার্জ | ছবি: সংগৃহীত
0

দিল্লির যন্তর মন্তরের কাছে জনতা ককরোচ জনতার পার্টির সমর্থকদের সঙ্গে নতুন দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে একদল বিক্ষোভকারী। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। যন্তর- মন্তরের আশেপাশে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে জ্যামার সক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, সিজেপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে আটকের প্রতিবাদে দিল্লির পর রণক্ষেত্রে পরিণত হয়েছে মুম্বাই। শহরটিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। আটক হন বেশ কয়েকজন।

অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, গেল এক দশকে বিজেপির শাসনামলে ১২৫টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও, একটিরও শাস্তি হয়নি।

ইএ