পুলিশ সদস্য
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১০ মে) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ‘কল্যাণ প্যারেডে’ এ কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মী (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের পাঁচ তলাবিশিষ্ট একটি ভবনের তিনতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজবাড়ীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ২

রাজবাড়ীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ২

রাজবাড়ীতে ১ নম্বর রেলক্রসিং এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দুই যুবককে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

নির্বাচনে প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অর্থ-খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অর্থ-খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর প্রতিনিধির নিকট হতে খাবারও গ্রহণ করতে পারবে না পুলিশ সদস্যরা।

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

শান্তিপূর্ণ পরিবেশে আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) সারাদেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার ৩৫০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে। সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা, গুরুতর আহত

বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা, গুরুতর আহত

বান্দরবান শহরের পুলিশ লাইনসের ৪ তলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ (শনিবার, ৬ আগস্ট) সন্ধ্যায় শহরের বালা ঘাটা পুলিশ লাইনসের ব্যারাকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরায় মাদক বিক্রেতা আটক, ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

সাতক্ষীরায় মাদক বিক্রেতা আটক, ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। আহত পুলিশ সদস্যের নাম মাসুম। গতকাল (সোমবার, ২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটকেলঘাটা থানার টেংরামারী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩১) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্টে পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মদ্যপ অবস্থায় পুলিশকে হুমকি: যুবদলের দুই নেতা বহিষ্কার

মদ্যপ অবস্থায় পুলিশকে হুমকি: যুবদলের দুই নেতা বহিষ্কার

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই যুবদল নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজ (রোববার, ৬ এপ্রিল) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।