টানা ১১ দিনের মতো ইরানে মার্কিন হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হামলা
ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হামলা | ছবি : সংগৃহীত
0

টানা ১১ দিনের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) মধ্যরাতে এ আক্রমণ শুরু করে তারা।

এরইমধ্যে উত্তর-পশ্চিম ইরানরে তাবরিজের কাছে একটি সামরিক স্থাপনায় বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বেহবাহান, ওমিদিয়েহ ও হরমুজগান প্রদেশের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন:

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ইরান যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ইএ