আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকালে সাঁথিয়ায় আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ আতাইকুলার রঘুনাথপুর গ্রামের মৃত রোজের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামে বাসিন্দারা প্রবাসী বাদশার ঘরে আলিফের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
আরও জানা যায়, বাদশা প্রবাসে থাকায় আলিফ তার বাড়িতে আসা-যাওয়া করতো। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি মজিবর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে।’




