আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হামলায় মার্কিন যুদ্ধবিমানের আশ্রয়কেন্দ্র এবং বড় একটি বিমান পার্কিং এলাকায় আঘাত হানা হয়েছে।
তাদের দাবি, এই হামলায় অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে এবং আরও কয়েকটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া আইআরজিসি জর্ডানের সেনাবাহিনীকে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আক্রমণকারী অবিশ্বাসী সামরিক বাহিনী বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যেকোনো উপায়ে তাদের নির্মূল করা এবং নিরীহ মুসলমানদের হত্যাকারীদের হাত থেকে জর্ডানের পবিত্র ভূমিকে মুক্ত করা আপনাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।’





