কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় নিহত ২

খোকসা থানা
খোকসা থানা | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় প্রতিপক্ষের পক্ষের হামলায় ফারুক ও আব্দুল শেখ নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও একজন। গতকাল (শুক্রবার, ১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুরের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গতকাল রাত ১টার দিকে স্থানীয় সন্ত্রাসী সামিরুল গ্রুপের একদল অস্ত্রধারী সন্ত্রাসী দেবীনগর এলাকার ফারুক ও আব্দুল শেখ এর উপর অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও আব্দুল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বল্লভ মণ্ডল নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জেআর