পাবনায় অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

দুর্ঘটনাগ্রস্ত বাস ও আশপাশে স্থানীয়দের ভিড়
দুর্ঘটনাগ্রস্ত বাস ও আশপাশে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে একটি মেয়ের মরদেহ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহত ২ জন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এসএইচ