আলু বাজারে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ১০

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলুনের এসি বিস্ফোরণ হয়ে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকু ২১ শতাংশ, রনি ১০ শতাংশ, জসিম ৮ শতাংশ, রফিক ১২ শতাংশ, কারিগর সামশেদ ১৫ শতাংশ, রাজু ১৮ শতাংশ, পাপ্পু ১৮ শতাংশ , সাকিব ১ শতাংশ ও আরমান ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে আহতদের দেখতে আজ (বুধবার, ১৫ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এসময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং যে কোনো ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন। এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের ১৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

এএইচ