ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ মরদেহ উদ্ধার

Jobaiar Rahman
মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর আনন্দ বাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অতিরিক্ত পরিদর্শক আল মামুন। তবে এখনো মরদেহ তিনটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

এস আই আল মামুন জানান, খবর পেয়ে দুপুরে আনন্দ বাজার এলাকার সড়কের দুই পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। উদ্ধারের সময় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

কীভাবে মৃত্যু ঘটেছে সিআইডির আলামত ও ময়নাতদন্তের প্রতিবেদনের আগে বলা অসম্ভব। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে মারা যেতে পারে ভাসমান দুই ব্যক্তি বলে প্রাথমিক ধারণা পুলিশের। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

জেআর