ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
পাঁচ কোটি মানুষ লিভার রোগে আক্রান্ত, চিকিৎসক হাতেগোনা কয়েকজন

পাঁচ কোটি মানুষ লিভার রোগে আক্রান্ত, চিকিৎসক হাতেগোনা কয়েকজন

দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। বিভিন্ন ধরনের লিভার রোগে ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ। অথচ দেশে হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৪০ জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ না নিলে ভবিষ্যতে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যানসারের ঝুঁকি আরও বাড়বে।

নারায়ণগঞ্জে পথশিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্তদের সন্ধানে পুলিশ

নারায়ণগঞ্জে পথশিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্তদের সন্ধানে পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক পথশিশুকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যা বলছেন চিকিৎসকরা

বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যা বলছেন চিকিৎসকরা

গেলো বছর আগস্টের চেয়ে চলতি বছর প্রায় চারগুণ বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা, মৃতের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণ। ডেঙ্গু রোগীদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। এদিকে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের।

ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ মরদেহ উদ্ধার

ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ মরদেহ উদ্ধার

রাজধানীর আনন্দ বাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অতিরিক্ত পরিদর্শক আল মামুন। তবে এখনো মরদেহ তিনটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ডেঙ্গু মোকাবিলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

নরসিংদীতে যুবক খুন; প্রতিবাদে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

নরসিংদীতে যুবক খুন; প্রতিবাদে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

নরসিংদীর পলাশ উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে তিন তরুণকে ছুরিকাঘাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত আশিক ভূঁইয়া (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। একই এলাকার বাসিন্দা আহত রুহুল আমিন ও মো. ইলিয়াস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু মারা গেছে। তারা হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। আজ (বুধবার, ১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (শুক্রবার, ৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সঙ্গে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেছেন।

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেয়ার সিদ্ধান্ত

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেয়ার সিদ্ধান্ত

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

রাজধানীর নাজিরাবাজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর নাজিরাবাজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার এক বাড়ি থেকে সজিব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) রাতে বংশাল থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে এ হত্যা— এমনটা দাবি নিহতের মায়ের।

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।