মোট ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পিডবোটটি শনিবার দুপুরের পর জনপ্রিয় হন মে রুত এনগোয়াই দ্বীপ ছেড়ে আন থোই আন্তর্জাতিক বন্দরে ফিরছিল। পর্যটন এলাকা থেকে প্রায় ৪০০ মিটার (এক-চতুর্থাংশ মাইল) দূরে এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা পানি থেকে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের টেনে তুলে তাদের বাঁচানোর চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীরা ভিএন এক্সপ্রেস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভিয়েতনামের সীমান্তরক্ষী, নৌবাহিনী ও কোস্টগার্ড পৌঁছানোর আগেই আশপাশের বোটগুলো দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে যাত্রীদের টেনে তুলতে শুরু করে।
ভিএন এক্সপ্রেস জানিয়েছে, দুর্ঘটনার শিকার অনেকেই নৌযানটির ভেতরে আটকা পড়েছিলেন, যা উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে।
হ্যানয়ে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে সমন্বয়ের জন্য রাজধানী ও হো চি মিন সিটিতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, ‘এই ঘটনার সঠিক বিবরণ জানার চেষ্টা চলছে।’
গত জুলাইয়ে বজ্রঝড়ের সময় হা লং উপসাগরে পর্যটকবাহী বোট ওয়ান্ডার সি উল্টে গিয়েছিল। ভিয়েতনামের অন্যতম প্রাণঘাতী সমুদ্র দুর্ঘটনায় সেবার মোট ৩৯ জন নিহত হয়েছিলেন।
থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু-কক ভিয়েতনামের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত গন্তব্য। হন মে রুত দ্বীপটি ফু কক থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শ্বেত বালুকাময় সৈকত ও স্বচ্ছ সবুজ পানির কারণে দুটি স্থানই প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করে।





