ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কক দ্বীপের কাছে স্পিডবোট উল্টে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ আজ (শনিবার, ১১ জুলাই) এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, উল্টে যাওয়ার সময় বোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক ও চারজন ক্রু ছিলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।