রুশ জাহাজে ইউক্রেনের রাতভর হামলা

রুশ জাহাজে ইউক্রেনের হামলা
রুশ জাহাজে ইউক্রেনের হামলা | ছবি: সংগৃহীত
0

ক্রিমিয়া উপদ্বীপের কাছে একাধিক রুশ জাহাজে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। বাধা দিচ্ছে জ্বালানি সরবরাহের পথেও। বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যে এতগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া রাশিয়ার নৌ সক্ষমতা এবং ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ বজায় রাখার প্রচেষ্টার জন্য বড় ধাক্কা।

কিয়েভ জানায়, গেলো চারদিন ধরে অন্তত ২৫টি জাহাজে হামলা চালানো হয়েছে আজোভ সাগরে। কৃষ্ণ সাগরের সাথে কার্চ প্রণালির মাধ্যমে যুক্ত আজোভ সাগর। রুশ সেনাবাহিনীর রসদ অবরুদ্ধ করার কৌশল হিসেবে ইউক্রেনের এসব হামলা। এতে হুমকির মুখে পড়েছে রাশিয়ার নৌ সক্ষমতা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশ্রুতি।

এ পর্যন্ত ৩৬টির বেশি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বলা হচ্ছে, বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারের ছদ্মবেশে এসব জাহাজে আসলে রাশিয়া সামরিক রসদ আনা নেয়া করছিলো।

ইএ