হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ মেলা চলবে ৯ থেকে ১১ জুলাই। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সকালে পর্যটন করপোরেশনে এ মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক বলেন, ‘দেশের হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে।’
আরও পড়ুন:
এছাড়াও অনুষ্ঠানে হাউজবোট ওনার্স এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি জানান, পরিবেশবান্ধব হাউজবোট পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের জলাভূমিগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
একই সঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।
এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।





